WB Govt Jobs 2026

অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ দেবে এশিয়াটিক সোসাইটি, কোন শর্তে যোগদান করতে পারবেন?

এশিয়াটিক সোস্যাইটি ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহীদের যোগ্যতা যাচাই করবে। বাছাই করা প্রার্থীরা নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১২:১৯
Share:

এশিয়াটিক সোসাইটি। ছবি: সংগৃহীত।

এশিয়াটিক সোসাইটি খুঁজছে দক্ষ এবং অভিজ্ঞ পরামর্শদাতা। ওই পদে নিযুক্তদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ ন’টি।

Advertisement

পরামর্শদাতা পদে নিযুক্তদের ইন্টারনাল অডিট, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাডেমিক, লাইব্রেরি, পাবলিকেশন, কনজ়ারভেশন, সিকিউরিটি, সেক্রেটারিয়াল প্র্যাকটিস বিভাগে কাজ করার সুযোগ দেওয়া হবে। তাঁদের বয়স ৬৩ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

উল্লিখিত পদে অডিট অফিসার, সেকশন অফিসার, এডুকেশন অফিসার, প্রোগ্রাম অফিসার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, পাবলিকেশন অফিসার, কনজ়ারভেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, জুনিয়র স্টেনোগ্রাফার হিসাবে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ করা হবে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের সপ্তম পে কমিশনের লেভেল ৪ থেকে লেভেল ৭ অনুযায়ী প্রতি মাসের বেতন দেওয়া হবে।

Advertisement

আগ্রহীদের ইন্টারভিউয়ের জন্য এশিয়াটিক সোসাইটিতে পৌঁছে যেতে হবে। ২৬ মার্চ ওই পদের জন্য ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement