Viral Video

ট্রেনের শৌচাগার হল বিছানা, সেখানে শুয়ে শান্তির ঘুম মদ্যপের! প্রৌঢ়ের কাণ্ডে হাসির রোল, ভাইরাল ভিডিয়ো

মদ্যপ অবস্থায় তো দাঁড়িয়ে ট্রেনসফর করা যায় না। তাই নিজের বিশ্রামের জন্য এক অভিনব জায়গায় বন্দোবস্ত করে নিলেন মদ্যপ প্রৌঢ়, যা দেখে চমকে গেলেন ট্রেনের বাকি যাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলেন প্রৌঢ়। ভিড়ের ঠেলায় বসার জায়গা পাননি। কিন্তু এ অবস্থায় তো দাঁড়িয়ে ট্রেনসফর করা যায় না। তাই নিজের বিশ্রামের জন্য এক অভিনব জায়গায় বন্দোবস্ত করে নিলেন মদ্যপ প্রৌঢ়, যা দেখে চমকে গেলেন ট্রেনের বাকি যাত্রীরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যাত্রীতে ঠাসা ট্রেন। বসার জায়গা পাওয়া তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা প্রায় নেই বললেই চলে। সেই কারণে বহু যাত্রী শৌচাগারের আশপাশের জায়গায় এসে ভিড় জমিয়েছেন। অনেককে সেইখানে বসে থাকতেও দেখা গেল। কিন্তু সকলের নজর আটকে থাকল শৌচাগারের দিকে। সেখানে টয়লেটের সিটের উপর শুয়ে ঘুমিয়ে রয়েছেন এক প্রৌঢ়। জানা গিয়েছে, তিনি মদ্যপ ছিলেন। নেশার চোটে কোথায় শুচ্ছেন, কী ভাবে শুচ্ছেন সে সকল হুঁশ হারিয়ে ফেলেছেন তিনি। তাই শৌচাগারই হয়ে উঠেছে তাঁর সাধের বিছানা। সেখানেই শুয়ে ঘুমের দুনিয়ায় পাড়ি দিয়েছেন প্রৌঢ়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অশ্বিনী সোনি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। প্রৌঢ়ের কাণ্ড দেখে হেসে লুটিয়েছে নেটপাড়া। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তিনি এত শান্তিতে ঘুমোচ্ছেন যেন কোনও বিলাসবহুল হোটেলের বিছানায় শুয়ে রয়েছেন।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মাতলামির নতুন মাত্রা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement