Viral Video

খেলতে গিয়ে বিপত্তি, সিলিন্ডারের হাতলে আটকে গেল খুদে! দেখে হেসে ফেললেন উদ্ধারকারীরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাড়ি থেকে নামছেন কয়েক জন যুবক। এর পর ধরাধরি করে গাড়ির পিছনের আসনে রাখা একটি সিলিন্ডারও বার করে আনেন তাঁরা। দেখা যায়, ওই সিলিন্ডারের মাথায় গোল হাতলের মধ্যে আটকে রয়েছে এক খুদে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৬:২৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সিলিন্ডারে চড়ে কেরামতি। খেলাও দেখাচ্ছিল বালক। আর তখনই বিপত্তি। আচমকা সিলিন্ডারের হাতলের মাঝেই আটকে গেল সে। তাকে দেখে হাসির রোল উঠল উদ্ধারকারীদের মধ্যে। হেসে ফেললেন পিতাও। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাড়ি থেকে নামছেন কয়েক জন যুবক। এর পর ধরাধরি করে গাড়ির পিছনের আসনে রাখা একটি সিলিন্ডারও বার করে আনেন তাঁরা। দেখা যায়, ওই সিলিন্ডারের মাথায় গোল হাতলের মধ্যে আটকে রয়েছে এক খুদে। ওই হাতলের মধ্যে বসতে গিয়েই বিপত্তি বাধিয়েছে সে। আটকে গিয়েছে ওই হাতলের মধ্যে। কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। যদিও তার চোখে-মুখে ভয়ের লেশমাত্র নেই। বালককে দেখে উদ্ধারকারী ওই যুবকদের কেউই হাসি চেপে রাখতে পারেন না। হেসে ফেলেন খুদের বাবাও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নীহারিকা ভরদ্বাজ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। শিশুটি কী ভাবে সিলিন্ডারে আটকে গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই ধরনের বাচ্চারা বড় হয়ে মিসাইল বানাবে।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘আজকালকার বাচ্চারা সব কিছুই করতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement