Viral Video

দল জিততেই পুলিশের সামনে মদ খেয়ে খালি গায়ে ‘সর্পনৃত্য’ আরসিবি অনুরাগীর! পেলেন শিক্ষাও, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আইপিএল ফাইনালের পর রাস্তায় আরসিবির অনুরাগীদের ঢল নেমেছে। উদ্‌যাপনে মেতেছেন অনুরাগীরা। নাচগান করছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:০৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

পর পর দু’বার চ্যাম্পিয়নের শিরোপা। রবিবার ঘরের মাঠে প্রতিপক্ষ গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের দল আইপিএল জিততেই আনন্দে মাতেন বেঙ্গালুরবাসী। সেই আনন্দ উদ্‌যাপনের একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তার মধ্যেই পুলিশের সামনে আরসিবির এক অনুরাগীর অদ্ভুত কায়দায় নাচের ভিডিয়ো বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে নেটপাড়ার। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভারতে আইপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, একটি উৎসব। লক্ষ লক্ষ মানুষ সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন টুর্নামেন্টটির জন্য। আনন্দ মাতেন বিজয়ী দলের অনুরাগীরা। রবিবার রাতে কোহলিদের আরসিবি ফাইনাল জেতার পরে একই দৃশ্য দেখা গিয়েছে বেঙ্গালুরু-সহ কর্নাটকের একাধিক শহরে। তার মধ্যেই আরসিবির এক অনুরাগীর নাচের ভিডিয়ো সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আইপিএল ফাইনালের পর রাস্তায় আরসিবির অনুরাগীদের ঢল নেমেছে। উদ্‌যাপনে মেতেছেন অনুরাগীরা। নাচগান করছেন অনেকে। তার মধ্যেই এক অনুরাগীকে মদ্যপ অবস্থায় খালি গায়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ‘নাগিন ডান্স’ করতে দেখা যায়। ওই অনুরাগী যুবক যেখানে নাচছিলেন, তার সামনেই পুলিশের এক আধিকারিক দাঁড়িয়েছিলেন। কিন্তু সে সবে তোয়াক্কাই করেননি যুবক। পুলিশের সামনেই অঙ্গভঙ্গি করে নাচতে থাকেন তিনি। অনেক ক্ষণ ধৈর্য ধরে সবটা সহ্য করেন ওই পুলিশ আধিকারিক। তাঁকে চলে যেতে বলেন। কিন্তু তার পরেও ওই যুবক নাচ না থামানোয় লাঠি উঁচিয়ে তাঁর দিকে তেড়ে যান ওই পুলিশ আধিকারিক। লাঠির বাড়িও মারেন পিঠে। এর পরেই ভয়ে দৌ়ড়়ে পালান যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি মহীশূরের বলে দাবি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিবিআর_পারসপেক্টিভ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বিরাটের পর পুলিশ ব্যাট হাতে নেমেছে রাস্তায়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আরসিবির আসল সাহসী ভক্ত। পুলিশের সামনে ও ভাবে নাচতে সাহস লাগে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement