Viral Video

তরুণী নর্তকীর নাচ দেখে হাঁ! সটান মঞ্চে উঠে অদ্ভুত কাণ্ড ঘটালেন সত্তরের ‘যুবক’, ভাইরাল ভিডিয়োয় হতবাক নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মঞ্চে গান বাজছে। তালে তালে নেচে আগুন ঝরাচ্ছেন এক তরুণী নর্তকী। তাঁর নাচে মুগ্ধ হয়ে লাফালাফি করছেন দর্শকেরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:২২
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

গ্রামের অনুষ্ঠান উপলক্ষে মাঠে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। তরুণী নর্তকীকে ডেকে নাচের আয়োজনও করা হয়েছে। সেই নর্তকীর নাচ দেখে নিজেকে সামলাতে পারলেন না এক বৃদ্ধ। সোজা উঠে পড়লেন মঞ্চে। ঘটালেন অদ্ভুত সব কাণ্ড। তেমনটাই দাবি করে একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কও তৈরি হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মঞ্চে গান বাজছে। তালে তালে নেচে আগুন ঝরাচ্ছেন এক তরুণী নর্তকী। তাঁর নাচে মুগ্ধ হয়ে লাফালাফি করছেন দর্শকেরাও। কিন্তু তার পর যা ঘটল, তা অনুষ্ঠানের আবহ পুরোপুরি বদলে দিল। ভিডিয়ো অনুযায়ী, তরুণীর নাচ চলাকালীন এক জন সত্তরোর্ধ্ব বৃদ্ধ মঞ্চে উঠে পড়েন। হাঁ করে নাচ দেখতে থাকেন তিনি। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও পরের মুহূর্তেই নৃত্যশিল্পীকে আলিঙ্গন করেন বৃদ্ধ। শুধু তাই নয় তরুণীর গালে চুম্বনও করেন। বিষয়টি এতটাই আকস্মিক ছিল যে ঘাবড়ে যান তরুণী। তবে পরে নিজেকে সামলে নিয়ে হেসে ওঠেন। পরিস্থিতি আবার স্বাভাবিক করার চেষ্টা করে ওই বৃদ্ধের সঙ্গেই নাচতে শুরু করেন। গানের সুর জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধও কোমর দুলিয়ে অদ্ভুত কায়দায় নাচতে থাকেন। ধীরে ধীরে পরিবেশ আবার প্রাণবন্ত হয়ে ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অংশিকা_অর্কেস্ট্রা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বৃদ্ধের আচরণ অশালীন বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটিকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। অনুমতি ছাড়া কী ভাবে কেউ এক জন তরুণীকে স্পর্শ করতে পারেন বা চুম্বন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বুড়ো বয়সে ভিমরতি! নাতনির বয়সি তরুণীর সঙ্গে এ রকম আচরণ করতে লজ্জা লাগে না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বৃদ্ধের শখ মন্দ নয়। তবে এ কথা মানতেই হবে যে এই বয়সেও তিনি যথেষ্ট তরতাজা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement