Viral Video

টুপির বদলে ধাতব পাত্র! বিয়েবাড়িতে নিখুঁত কায়দায় নেচে তাক লাগালেন ‘দেশি মাইকেল জ্যাকসন’, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল মঞ্চে নাচছেন এক দল তরুণ। তবে সকলের মধ্যে বিশেষ নজর কেড়েছেন কালো জামা-প্যান্ট পরে থাকা এক জন। মাথায় একটি ধাতব পাত্র টুপির মতো করে ধরে আছেন তিনি, যা তাঁর কেতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১২:১১
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের সময় নাচগান হবে না, তা অসম্ভব। কিন্তু কখনও কখনও বিয়ের ‘ডান্স ফ্লোরে’ এমন প্রতিভার আবির্ভাব ঘটে যে দক্ষ নৃত্যশিল্পীরাও পাত্তা পান না। একটি বিয়ের অনুষ্ঠানে তেমনই এক তরুণের নাচের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে পপ তারকা মাইকেল জ্যাকসেনের আদলে নাচছেন তরুণ। তবে তাঁর মাথায় টুপির পরিবর্তে একটি ধাতব পাত্র রয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল মঞ্চে নাচছেন এক দল তরুণ। তবে সকলের মধ্যে বিশেষ ভাবে নজর কেড়েছেন কালো জামা-প্যান্ট পরে থাকা এক জন। মাথায় একটি ধাতব পাত্র টুপির মতো করে ধরে আছেন তিনি, যা তাঁর কেতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাঁর দেখাদেখি বাকিরাও ওই ধাতব পাত্র মাথায় নিয়ে নাচছেন। কিন্তু ওই তরুণের শরীরি ভঙ্গিমা, নাচের কায়দা এবং ভঙ্গি আশেপাশের দর্শকদের বিস্মিত করেছে। তরুণের ‘মুনওয়াক’-এর ভঙ্গি এতটাই সাবলীল এবং আত্মবিশ্বাসী যে তা সত্যিই মানুষকে মাইকেল জ্যাকসনের কথা মনে করিয়ে দিয়েছে। তরুণের অভিব্যক্তি ভিডিয়োটিকে বিনোদনমূলকও করে তুলেছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, একটি বিয়ে উপলক্ষে মঞ্চ বেঁধে ওই নাচগান চলছিল।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিবেক_ডান্সার_এসটিআর’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার তরুণের নাচের প্রশংসাও করেছেন অনেকে। তরুণকে ‘দেশি মাইকেল জ্যাকসন’ তকমাও দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মাইকেল জ্যাকসন যদি গ্রামে জন্মাতেন, তা হলে তিনিও এ ভাবে নাচতেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘তরুণই আসল ভারতীয় মাইকেল জ্যাকসন। ধাতব পাত্রকে যে ভাবে টুপির মতো ব্যবহার করেছেন, তা অনবদ্য। মজা পেলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement