Govt Job Recruitment 2026

বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মী চাই, যে কোনও বিষয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন

দিল্লিতে হবে কর্মস্থল। কাজের মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:২৯
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ একাধিক পদে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অফিসার (অপারেশনস্‌) এবং জুনিয়র অফিসার (ট্রাভেল) পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ তিনটি। দিল্লিতে হবে কর্মস্থল। কাজের মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অফিসার পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৫ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই প্রার্থীদের এর পর ইন্টারভিউ অথবা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদে নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement