BHU Recruitment 2026

উদ্ভিদবিদ্যা বিভাগে গবেষক খুঁজছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কারা আবেদন করতে পারবেন?

গবেষণা প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছর। যদিও প্রয়োজন অনুযায়ী সে মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২৫ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৮:২৪
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর প্রদেশের কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অর্থানুকূলে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ সায়েন্স-এর উদ্ভিদবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। গবেষণা প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২৫ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উদ্ভিদবিদ্যা, বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি বিষয়ে ৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.bhu.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২১ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement