Jobs in Bankura 2024

বাঁকুড়া জেলায় কাজের সুযোগ, কোন পদের জন্য? বেতনই বা কত?

প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৪ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৩
Share:

প্রতীকী ছবি।

বাঁকুড়া জেলার রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শুধুমাত্র মহিলা কর্মীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ’২৪ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া দরকার। কম্পিউটারের এমএস অফিসের কাজ জানা থাকতে হবে। বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানা প্রয়োজন। ইংরেজি ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ২৫ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement