FIFA World Cup 2026

নিজেদের ফেভারিট মানছেন না ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন! শনিবারের ম‍্যাচের আগে সাবধানি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা

এক বছরের কিছু আগে কার্লো আনচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। পাঁচ বারের বিশ্বজয়ীরা তাকিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচের ফুটবল মস্তিষ্কের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:৪৮
Share:

অ্যালিসন বেকার। ছবি: এক্স।

২০০২ সালের পর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। প্রতিযোগিতার সফলতম দল কি পারবে ২৪ বছর পর খেতাব জিততে? বিশ্বকাপের সঙ্গেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। আশঙ্কা বাড়িয়েছে নেমারের চোট। শনিবার মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ৩৪ বছরের স্ট্রাইকার। এই ম্যাচের আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ দলের অন্যতম গোলরক্ষক অ্যালিসন বেকার!

Advertisement

দেশের হয়ে ৭৮টি ম্যাচ খেলা অ্যালিসনের মতে এ বারের বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়, তবে অপ্রতিরোধ্য। মরক্কো ম্যাচের আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় কোনও দলকেই নিশ্চিত ভাবে ফেভারিট বলা যায় না। সব দলের উপর চাপ থাকে।’’ গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা রানার্স ফ্রান্সের তুলনায় আপনাদের প্রস্তুতি কেমন? অ্যালিসন বলেছেন, ‘‘প্রতিযোগিতার প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। কবে আমরা প্রস্তুত।’’

এক বছরের কিছু আগে কার্লো আনচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। কোচ হিসাবে এটাই তাঁর বিশ্বকাপ। টানা পাঁচটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারায় ব্রাজিলের ফুটবল কর্তারা অনেক আশা নিয়ে তাঁকে দায়িত্ব দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা কোচ হিসাবে বিবেচিত হন আনচেলোত্তি। পাঁচ বারের বিশ্বজয়ীরা তাকিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচের ফুটবল মস্তিষ্কের দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement