প্রতীকী ছবি।
বাঁকুড়া জেলার স্বাস্থ্য বিভাগে একাধিক পদে চাকরির সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ ১৬টি। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
কাউন্সেলর, এনআরসি অ্যাটেন্ড্যান্ট, স্টাফ নার্স, সাইকোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিক্যাল অফিসার, কনসাল্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। পদমর্যাদা অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। মেডিক্যাল অফিসার পদে আবেদনের প্রয়োজনীয় বয়ঃসীমা ৬২ বছর। বাকি পদগুলির ক্ষেত্রে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বাঁকুড়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র এবং আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল।