— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। সংস্থার দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের প্রজেক্ট সাইটে তাঁদের কাজ চলবে। সংস্থার তরফে ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের কাজ করতে হবে। উল্লিখিত পদে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা কাজের সুযোগ পাবেন।
উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের নেটওয়ার্কিং কিংবা ডেটা সেন্টারে অন্তত দু’বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে ৩০ থেকে ৪০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার পদে ২৫ জন এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৩১ জনকে নিয়োগ করা হবে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। মাসে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য প্রার্থীদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৪০০ থেকে ৪৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য ৮ জুন পর্যন্ত পোর্টাল চালু থাকছে।