প্রতীকী ছবি।
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ (বেসিল) রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে কেন্দ্র অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। দিল্লি স্টেট সিভিল সাপ্লাইজ় কর্পোরেশন লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮০ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২৭ বছর বয়স হতে হবে প্রার্থীর।
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবার, বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে ই-মেল করলেও হবে। ১৬ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।