Becil Recruitment 2026

একধিক পদে কর্মী খুঁজছে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা, বেসিল-এর তরফে শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অপথ্যালমিক টেকনিশিয়ান, পেসেন্ট কেয়ার ম্যানেজার, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট ডায়টেশিয়ান-সহ আরও পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের।

Advertisement

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অপথ্যালমিক টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার ম্যানেজার, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট ডায়টেশিয়ান, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, টেলর, মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট, ডেন্টাল টেকনিশিয়ান, রেডিয়োগ্রাফার এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে শূন্যপদ ৬৮টি। পদ অনুযায়ী বেতন এবং যোগ্যতা নির্ধারণ করা রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনমূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement