BECIL Recruitment 2023

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি, কোন পদে নিয়োগ?

প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪,৪০০ টাকা। মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ১৪:৪৭
Share:

প্রতীকী চিত্র।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ল্যাব অ্যানালিস্ট, মাল্টি টাস্কিং স্টাফ, ল্যাব অ্যানালিস্ট কাম স্যাম্পলার পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীকে। মোট শূন্যপদ রয়েছে ৪টি। ল্যাব অ্যানালিস্ট পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪,৪০০ টাকা। মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। প্রতি মাসে ২০,৪৮৮ টাকা বেতন দেওয়া হবে। ল্যাব অ্যানালিস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। প্রতি মাসে ২৪,৪০০ টাকা বেতন দেওয়া হবে। এই পদগুলিতে আবেদনের বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অগস্ট ’২৩।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement