CU Recruitment 2026

বিজ্ঞানে স্নাতকোত্তর ও গবেষণার কাজে আগ্রহী? সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ৭২,৮০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিশ্ব জুড়ে স্তন ক্যানসারে আক্রান্ত মহিলার সংখ্যা নেহাত কম নয়। দেশ এবং রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে এ নিয়ে প্রতিনিয়ত চলছে গবেষণা। কলকাতা বিশ্ববিদ্যালয়েও হবে এমন গবেষণার কাজ। যে জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে হবে গবেষণার কাজ। প্রকল্পের অর্থ জোগান দেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। সে জন্য নিয়োগ করা হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন মেডিক্যাল)। রয়েছে দু’টি শূন্যপদ। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে শর্তসাপেক্ষে মেয়াদ বেড়ে হতে পারে তিন বছর। নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ৭২,৮০০ টাকা।

আগ্রহীদের বায়োলজিক্যাল বা লাইফ সায়েন্সেসের যে কোনও বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের গেট বা নেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার মিলবে।

Advertisement

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement