WB Govt Job Recruitment 2026

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজের জন্য কর্মীর খোঁজ, রাজ্যের নানা প্রান্তে হতে পারে পোস্টিং

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯
Share:

প্রতীকী চিত্র।

কর্মী নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। জানানো হয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিযুক্তকে রাজ্যের যে কোনও অঞ্চলে পোস্টিং দেওয়া হতে পারে। তাঁর পারিশ্রমিক হবে মাসে ৪২,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়াও কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

Advertisement

স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আগ্রহীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement