JU Admission 2026

রেডিয়ো নিয়ে কৌতূহল মেটাতে খুঁটিনাটির খোঁজ দেবে যাদবপুর, পাঠক্রমের ক্লাস চলবে ছ’মাস

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৬
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

চোখে দেখা যায় না। কণ্ঠস্বর শুনেই বুঝে নিতে হয় কার গলা। রেডিয়ো নিয়ে তাই কৌতূহলের অন্ত নেই অনেকে মানুষেরই। রেডিয়োর জন্য অনুষ্ঠান পরিকল্পনা, স্ক্রিপ্ট তৈরি করা, রেকর্ড বা এডিট থেকে উপস্থাপনা— এই সবকিছুর হদিশ দিতেই এ বার বিশেষ পাঠ দেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কালচার ‘রেডিয়ো প্রোডাকশন’-এর এই পাঠক্রম করাবে। কোর্সটি ইউজিসি অনুমোদিত। যা চলবে ছ’মাস ধরে। মোট ৩০টি শূন্য আসনে ভর্তি নেওয়া হবে আগ্রহীদের। সপ্তাহে তিন দিন বিশ্ববিদ্যালয়েই এই সার্টিফিকেট কোর্সের ক্লাস হবে। কোর্স ফি ১৭,৭০০ টাকা।

এই পাঠক্রমে ভর্তি হওয়ার জন্য যে কোনও বিশেষ যোগ্যতা প্রয়োজন, তেমন নয়। শুধুমাত্র দ্বাদশ উত্তীর্ণ হলেই ইচ্ছুক ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্কুলে আয়োজন করা হবে ইন্টারভিউয়ের। আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে। নির্বাচিতদের নাম প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement