WB Govt Job Recruitment 2026

বীরভূম জেলায় ৫৩ জন কর্মীর খোঁজ, কোন পদে, কত বয়স হলে আবেদন করা যাবে?

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন মাসে ৫০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৪
Share:

প্রতীকী চিত্র।

বীরভূম জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলার আয়ুষ বিভাগে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

জেলায় নিয়োগ হবে আয়ুষ চিকিৎসক, মাল্টিপারপাস ওয়ার্কার এবং যোগ প্রশিক্ষক পদে। শূন্যপদ রয়েছে ৫৩টি। নিযুক্তদের জেলার বিভিন্ন অঞ্চলে মিলবে কাজের সুযোগ। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন মাসে ৫০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪০,০০০ টাকা।

কোনও কোনও পদে আবেদনের বয়ঃসীমা ২১ থেকে ৪০ বছর। আবার কোনও পদে নির্ধারিত বয়ঃসীমা ২১ থেকে ৫০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রতি পদে আবেদনের জন্য যোগ্যতার বাকি মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট পদগুলিতে প্রার্থীদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে কর্মী নিয়োগ হবে। চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement