ILSR and JU Admission 2026

আইএলএসআর-এর সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণার সুযোগ দিচ্ছে যাদবপুর, আবেদনের শেষ দিন কবে?

প্রতিষ্ঠানে ভাষা, সংস্কৃতি ছাড়াও সমাজবিজ্ঞানের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কাজে করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রক অধীনস্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ় অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)-এ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, অনলাইনে এবং অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানে ভাষা, সংস্কৃতি ছাড়াও সমাজবিজ্ঞানের নানা বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই প্রোগ্রামে ভর্তির সুযোগ মিলবে। পিএইচডি প্রোগ্রামটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে আয়োজিত হবে। বিজ্ঞপ্তিতে শূন্য আসনের সংখ্যা জানানো হয়নি।

আবেদনকারীদের হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর যে কোনও বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে যাঁরা অন্য ক্ষেত্রের অন্য কোনও বিষয়ে স্নাতকোত্তর এবং ইন্টারডিসিপ্লনারি গবেষণায় আগ্রহী, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্ম পূরণ করে আবেদ জানাতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে ১৫০০ টাকা আবেদনমূল্য। এর পর আবেদনপত্র এবং আবেদনমূল্যের রসিদ পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতেও। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন।

কোর্সে ভর্তির জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। তবে লিখিত পরীক্ষায় ছাড় পাবেন, যাঁদের এমফিল ডিগ্রি বা নেট, সেট বা গেট-এ উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রয়েছে। তাঁদের মেধা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement