WB Govt Job Recruitment 2026

পেশায় সিভিল ইঞ্জিনিয়ার? কর্মী খুঁজছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, কোন পদে?

নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ৩২,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৯
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কাজের সুযোগ। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। জানানো হয়েছে, কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীদের আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। নিযুক্তদের কর্মস্থল হবে রাজ্যের যে কোনও অঞ্চলে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট-এ। তাঁর বেতনের হবে মাসে ৩২,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়াও কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

Advertisement

প্রার্থীদের স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আগ্রহীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement