CU Recruitment 2026

গ্রাফিক ডিজ়াইনার-সহ নানা পদে কর্মী খুঁজছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কারা আবেদন করতে পারবেন?

মোট পাঁচটি শূন্যপদ রয়েছে। রাজ্য সরকারের ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং বস্ত্রশিল্প বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:০১
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস ম্যানেজমেন্ট বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে পারলে মিলবে সুযোগ।

Advertisement

ফিল্ড লেভেল লিয়াঁজ়ো অফিসার, গ্রাফিক ডিজ়াইনার, অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট কাজের জন্য কর্মী চাই, টেকনিক্যাল ট্রেনিং ফর ই-কমার্স-এর কাজেও কর্মী প্রয়োজন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেনিং বিভাগের জন্যও দক্ষ কর্মী প্রয়োজন। অর্থাৎ মোট পাঁচটি শূন্যপদ রয়েছে। রাজ্য সরকারের ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং বস্ত্রশিল্প বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। গ্রাফিক ডিজ়াইনার পদে আবেদনের জন্য মাল্টিমিডিয়া বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (https://www.caluniv.ac.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ইন্টারভিউতে যেতে হবে প্রার্থীদের। ৫ মার্চ ইন্টারভিউ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement