বাপ্পাদিত্য দাশগুপ্ত।
গ্রেফতার হলেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। বুধবার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হয় ক্ষুব্ধ জনতা। দেওয়া হয় ‘চোর-চোর’ স্লোগান।
প্রথমে বিজেপি করতেন বাপ্পাদিত্য। ২০১০ সালে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। ২০১৫ সালে পুরভোটে জিতে ১১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন তিনি। ২০২১ সালে দ্বিতীয় বারের জন্য পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদে ছিলেন বাপ্পাদিত্য। ২০২১ সালের ভোটের পরে বিজেপির লোকজনের বাড়িতে বাপ্পার লোকজন ভাঙচুর করেছে বলে অভিযোগ। বিজেপি নেতাদের দাবি, বাপ্পাদিত্য ছাড়া গণেশ মণ্ডল, শম্ভু মণ্ডল ইত্যাদি তৃণমূল নেতা ছিল। তা ছাড়া এলাকায় বাড়ি করতে গেলে কাটমানি নেওয়ার অভিযোগ।
শনিবার বিকেলে ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেফতার করেছে। তার পর রাতে থানায় ডাকা হয়েছিল বাপ্পাকে।