CU Recruitment 2026

পদার্থবিদ্যায় পিএইচডি! গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী খুঁজছে কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৮:৩৭
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের অধীনএকটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘অনুসন্ধান রিসার্চ রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

রিসার্চ অ্যাসসিয়েট নেওয়া হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে ৫৮ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি থাকা চাই। পাশাপাশি নিউক্লিয়ার ফিজিক্সের থিয়োরির বিষয়ে দক্ষতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। তা হলেই ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী বিস্তারিত জীবনপঞ্জিকা এবং প্রয়োজনীয় নথি ই-মেল করতে হবে। ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement