ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর)। ছবি: সংগৃহীত।
কলকাতার সরকারি হাসপাতালে কর্মখালি। ওই হাসপাতালে হাউজ় স্টাফ নিয়োগ করা হবে। হাসপাতালের ডেন্টিস্ট্রি বিভাগে সংশ্লিষ্ট পদে দক্ষ ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ আটটি।
ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ (আইপিজিএমইআর) হাউজ় স্টাফদের কাজ করতে হবে। তাঁদের ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের এক বছরের ইন্টার্নশিপের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
তবে, এ ক্ষেত্রে যাঁরা এক বছরের হাউজ় স্টাফশিপের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন না। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং মেধা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ।
এ জন্য আলাদা করে আবেদন জানানো প্রয়োজন। আগ্রহীরা সশরীরে হাসপাতালে পৌঁছে আবেদনপত্র জমা দিতে পারবেন। ১৮ মার্চের মধ্যে সমস্ত আনুষঙ্গিক নথি-সহ আবেদন জমা দিতে বলা হয়েছে। বাছাই করা ৩০ জনকে ২৭ মার্চ ইন্টারভিউ দিতে আসতে হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ২,৮০০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীদের এপ্রিলের মধ্যে আবেদন পাঠাতে হবে। জুন মাসের মধ্যে উল্লিখিত বিষয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে।