Consultant Govt Jobs 2025

আইনি পরামর্শদাতা খুঁজছে ইডি, আগ্রহীদের দিতে হবে ইন্টারভিউ, কোথায় হবে পোস্টিং?

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) আইনি পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করবে। মোট ৭৫ জন ওই পদে কাজের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:০৬
Share:

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। ছবি: সংগৃহীত।

আইনে স্নাতকদের জন্য চাকরির সুযোগ। ইডি লিগ্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করবে। মোট শূন্যপদ ৭৫টি।

Advertisement

আইনে স্নাতক অর্থাৎ এলএলবি ডিগ্রি অর্জন করেছেন এবং ফৌজদারি মামলা লড়ার তিন বছরের পূর্ব অভিজ্ঞতা রয়েছে— এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে, যাঁদের এলএলএম ডিগ্রি এবং উল্লিখিত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাঁদের জন্য পারিশ্রমিক হিসাবে ৮০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের ইডি-র হয়ে বিভিন্ন মামলায় ওকালতি করতে হবে। এ ছাড়াও তাঁদের সিনিয়র ল অফিসার-এর দায়িত্বও দেওয়া হতে পারে। ইডি-র যে কোনও দফতরে নিযুক্তদের পোস্টিং হতে পারে।

Advertisement

আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। তাঁদের ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করবে ইডি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement