Bedford Train Collision

লন্ডনের কাছে ট্রেন দুর্ঘটনা, আহত বহু, চলছে উদ্ধারকাজ

বেডফোর্ড ফায়ার অ‍্যান্ড রেসকিউ সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা এই দু্র্ঘটনার খবর পায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০১:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তর লন্ডন থেকে প্রায় ৬০ মাইল দূরে বেডফোর্ড এলাকায় দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী।

Advertisement

ব্রিটিস ট্রান্সপোর্ট পুলিশ তাঁদের এক্স হ্যান্ডলে এই দুর্ঘটনার কথা এবং দ্রুত পদক্ষেপ করার কথা জানিয়েছে।

বেডফোর্ড ফায়ার অ‍্যান্ড রেসকিউ সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা এই দু্র্ঘটনার খবর পায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে তারা রওনা হয়।

Advertisement

পূর্ব লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিস জানায় বেডফোর্ডের দক্ষিণে এই ট্রেন দু্র্ঘটনার খবর পেতেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে তারা একটি এয়ার অ্যাম্বুল‍্যান্স-সহ একাধিক জরুরি সামগ্রী পাঠায়।

লন্ডনের প্রধান রেল পরিষেবা থেমসলিঙ্ক জানিয়েছে, এই দুর্ঘটনার জেরে লুটন ও বেডফোর্ডের মধ্যবর্তী সমস্ত রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি তারা খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement