IACS Recruitment 2026

কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে গবেষণার সুযোগ, কোন শর্তে আবেদন গ্রহণ করবে কলকাতার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান?

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর (আইএসিএস) স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪
Share:

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। ছবি: সংগৃহীত।

গবেষণার প্রয়োজনে রিসার্চ অ্যাসোসিয়েট চাই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এর (আইএসিএস) স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে তাঁকে কাজ করতে হবে।

Advertisement

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে কোয়ান্টাম কম্পিউটিং সংক্রান্ত বিষয়ে গবেষণার কাজ চলছে। তাতে কোয়ান্টাম কেমিস্ট্রি বা কোয়ান্টাম ফিজ়িক্স বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা যোগদানের সুযোগ পাবেন। তবে কতজনকে নিয়োগ করা হবে, তা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি।

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তেরা কাজ করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নিয়মানুসারে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে। তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবেন আইএসিএস কর্তৃপক্ষ।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement