Young Professional Jobs 2026

তরুণ পেশাদার হওয়ার সুযোগ, স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের ইন্টারভিউ নেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) দিল্লিতে ইয়ং প্রফেশনাল প্রয়োজন। ওই পদে প্রার্থী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২
Share:

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।

তরুণ পেশাদার পদে কর্মী প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের রিসার্চ ইন্টিগ্রিটি ইউনিট-এ কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

রাশিবিজ্ঞান, জনস্বাস্থ্য, নৃতত্ত্ব, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ়, মেডিক্যাল সোশিয়োলজি, বায়োস্ট্যাটিস্টিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের পাণ্ডুলিপি লেখা, বিজ্ঞাননির্ভর গবেষণাপত্র তৈরির কাজে দক্ষ হতে হবে।

এ ছাড়াও প্রার্থীদের সায়েন্স সাইটেশন ইনডেক্সড জার্নাল-এ অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে। পাশাপাশি, গবেষণামূলক কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

প্রতি মাসে নিযুক্তরা ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। ২৬ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ চলবে। প্রার্থীরা ১৩ ফেব্রুয়ারি সরাসরি আইসিএমআর দিল্লির দফতরে ইন্টারভিউ দিতে আসতে পারবেন। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement