WB Professor Recruitment 2026

শিক্ষকতা করতে চান? কল্যাণী বিশ্ববিদ্যালয় খুঁজছে অভিজ্ঞদের, কী ভাবে আবেদন করা যাবে?

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২৯টি পদে অধ্যাপক এবং শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। বিভিন্ন বিভাগে অধ্যাপক-সহ শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, মোট ২৯টি পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

কোন কোন বিভাগে হবে নিয়োগ?

ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অঙ্ক, পদার্থবিদ্যা, ফিজ়িয়োলজি এবং মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করবেন?

ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অঙ্ক, পদার্থবিদ্যা, ফিজ়িয়োলজি এবং মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি করেছেন এমন প্রার্থীদের ওই পদে নিয়োগ করা হবে। তাঁদের ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)— এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

বেতন ও বয়স:

প্রফেসর পদে নিযুক্তদের জন্য মাসে ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসররা ১,৩১,৪০০ থেকে ২,১৭,১০০ টাকা বেতনক্রমে প্রতি মাসের মাইনে পাবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ৫৭,৭০০ থেকে ১,৮২,৪০০ টাকা প্রতি মাসের বেতন হিসাবে দেওয়া হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এক বছরের চুক্তিতে কাজ চলবে। চাহিদা অনুযায়ী চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

অন্য শর্ত:

* অনলাইনে আবেদনপত্র পাঠানো যাবে।

* আবেদনমূল্য ২,০০০ টাকা।

* আবেদন গ্রহণ করা হবে ৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

* প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নিতে চলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement