Govt Jobs for Engineers 2026

দক্ষতা রয়েছে গ্রাফিক ডিজ়াইন, ওয়েব ডেভেলপমেন্ট-এ! যোগ দিতে পারেন সিড্যাক-এর বিশেষ প্রকল্পে

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক) কলকাতার দফতরে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৪
Share:

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক)। ছবি: সংগৃহীত।

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক) ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ দেবে। ওই সংস্থার কলকাতার দফতরে মডিউলার লিডার, প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। শূন্যপদ ১৫।

Advertisement

উল্লিখিত পদে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের ওয়েব, সফট্অয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজ়াইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইন্টারনেট অফ থিংস (আইওটি) নিয়ে কাজের দক্ষতা থাকা চাই।

ইঞ্জিনিয়ারদের কেন্দ্রীয় সরকারি প্রকল্পে কাজের অন্তত পাঁচ থেকে ১০ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের কৃত্রিম মেধা, মেশিন লার্নিং-এর মতো প্রযুক্তি নিয়ে কাজের দক্ষতাও থাকতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের অনলাইনে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। তবে, আবেদনের জন্য আলাদা করে কোনও ফি দিতে হচ্ছে না। আবেদনের শেষ দিন ২০ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement