Consultant Jobs in India 2026

ভারতীয় জাদুঘরে পরামর্শদাতা প্রয়োজন, আগ্রহীদের কোন বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে?

ভারতীয় জাদুঘরের বিভিন্ন বিভাগে পরামর্শদাতা নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪
Share:

ভারতীয় জাদুঘর, কলকাতা। ছবি: সংগৃহীত।

পরামর্শদাতা পদে কর্মী খুঁজছে ভারতীয় জাদুঘর। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ওই সংস্থায় সংশ্লিষ্ট পদে তিনজনকে নিয়োগ করা হবে। আগ্রহীরা নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজের সুযোগ পাবেন।

Advertisement

সংস্থার অ্যাডমিনিস্ট্রেশন, এসট্যাবলিশমেন্ট এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে পরামর্শদাতা নিয়োগ করা হবে। তাঁদের কেন্দ্রীয় সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থায় উল্লিখিত বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা পরামর্শদাতা পদে চাকরির সুযোগ পাবেন।

প্রার্থীদের অডিট, পারচেজ়, অ্যাকাউন্টিং, পে ফিক্সেশন, আরটিআই সংক্রান্ত কাজে দক্ষ হওয়া প্রয়োজন। তাঁদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তেরা মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজের সুযোগ পাবেন।

Advertisement

ই-মেল মারফত কিংবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন আগ্রহীরা। তাঁদের আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রের মতো নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement