Govt Jobs for Post Graduates 2026

কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা! আবেদন করতে পারবেন কারা? কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁদের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৫৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৫১
Share:

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

কোয়ান্টাম তত্ত্ব নিয়ে দু’টি আলাদা গবেষণা প্রকল্পে গবেষক প্রয়োজন। ওই বিষয় নিয়ে বর্তমানে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ গবেষণা চলছে। তাতেই সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

ওই পদে পদার্থবিদ্যা, মেটিরিয়ালস সায়েন্স বিষয়ে পিএইচডি প্রাপ্তদের নিয়োগ করা হবে। তাঁদের হাই এনার্জি থিয়োরি, কোয়ান্টাম ফিল্ড থিয়োরি, কনফর্মাল ফিল্ড থিয়োরি, হলোগ্রাফিক মেথডস, কম্পিউটেশনাল মডেলিং অফ মেটিরিয়াল নিয়ে গবেষণামূলক কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। তাঁদের ৫৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। যে প্রকল্পে নিযুক্তেরা কাজ করবেন, তাতে অর্থ সাহায্য দেবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জ, কর্মজীবনের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৪ মে। কী ভাবে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে, তা পরে জানিয়ে দেবেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement