Medical Consultant Jobs 2026

মেডিক্যাল কনসালট্যান্ট খুঁজছে সরকারি সংস্থা, বিশেষ অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার

গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড-এ মেডিক্যাল কনসালট্যান্ট প্রয়োজন। ওই পদের জন্য ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১২:০১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সরকারি সংস্থায় স্বল্প সময়ের চুক্তিতে মেডিক্যাল কনসালট্যান্ট নিয়োগ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, আকুপ্রেশার বিশেষজ্ঞেরা ওই পদে কাজের সুযোগ পাবেন। শূন্যপদ একটি।

Advertisement

মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিযুক্তকে গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড-এ কাজ করতে হবে। ওই পদে অন্তত ১৫ বছরের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের সরকারি হাসপাতালে কিংবা সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

প্রার্থীদের আকুপ্রেশারের কাজে দক্ষতা থাকা চাই। আকুপ্রেশারের মাধ্যমে হাত ও পায়ের তালু, দুই হাতের আঙুল, নখ দিয়ে এমন কিছু মুদ্রা করা হয়, যা জটিল থেকে জটিলতর ব্যাধির ঝুঁকিও কমাতে পারে। শরীরের বিভিন্ন পেশি ও স্নায়ুগুলিকে সক্রিয় করে তোলা হয় ওই পদ্ধতির সাহায্যে।

Advertisement

নিযুক্তকে দৈনিক ৮ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। এ ছাড়া রোগী প্রতি ১,০০০ টাকা করে পারিশ্রমিকও থাকছে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে।

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১ মে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো আবশ্যক। বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে যোগ্যতা যাচাইয়ের পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement