Govt Jobs for Young Professionals 2026

তরুণ পেশাদার খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, কোন যোগ্যতায় মিলবে আবেদনের সুযোগ?

ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ গবেষণা সংস্থায় তরুণ পেশাদার নিয়োগ করা হবে। তাঁর জন্য প্রতি মাসে ৩০,০০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৪:১০
Share:

সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

স্নাতকদের গবেষণার কাজে যোগদানের সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) হিসাবে ওই ব্যক্তিরা কাজ করতে পারবেন। তবে, সংশ্লিষ্ট পদে একজনকেই নিয়োগ করা হবে।

Advertisement

কৃষিবিজ্ঞান কিংবা সমতুল বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। তবে, তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ছাড়াও নমুনা সংগ্রহ, ফিল্ড ওয়ার্ক এবং তথ্য বিশ্লেষণের কাজে দক্ষতা থাকতেই হবে। উল্লিখিত পদে নিযুক্তকে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষণা প্রকল্পের কাজে বহাল রাখা হবে।

সংশ্লিষ্ট পদে নিযুক্তকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে তাঁর জন্য ৩০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এর পর ২৪ মার্চ সরাসরি ইন্টারভিউয়ের জন্য সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট-এর গুজরাতের দফতরে পৌঁছে যেতে হবে। ওই দিন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোন নথি সঙ্গে রাখা প্রয়োজন, তা জানতে সংস্থার ওয়েবসাইট-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement