WB Govt Job Recruitment 2024

কোচবিহার জেলায় কর্মখালি, নিয়োগ হবে মোট ১৮টি শূন্যপদে

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) এবং স্টাফ নার্স পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ১৩,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ১৮:০৬
Share:

প্রতীকী চিত্র।

রাজ্যে কোচবিহার জেলায় কাজের সুযোগ রয়েছে। কোচবিহার জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। আগের সপ্তাহেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) এবং স্টাফ নার্স পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৮। আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) এবং স্টাফ নার্স পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ১৩,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা।

প্রতি পদে আবেদনের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই প্রার্থীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।

Advertisement

প্রার্থীদের অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দু’টি পদে নিয়োগ করা হবে।

আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনমূল্য বাবদ যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ জানুয়ারি। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement