Apprenticeship Recruitment 2026

শিক্ষানবিশ খুঁজছে ডিআরডিও, আবেদনের সুযোগ পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলেও

শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে কাজের সুযোগ দেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)। সংস্থার অধীনস্থ গবেষণাগারে নিযুক্তদের কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:৫০
Share:

ছবি: সংগৃহীত।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ গবেষণাগারে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। ওই সংস্থার তরফে সংশ্লিষ্ট কাজের জন্য ৭৭জনকে নিয়োগ করা হবে। ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনস ল্যাবরেটরিতে তাঁদের কর্মস্থল হতে চলেছে।

Advertisement

এই মর্মে ডিআরডিও-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখার অধীনস্থ বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে। এ ছাড়াও বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও প্রশিক্ষণের সুযোগ পাবেন।

যে সব বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এ ছাড়াও লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতকেরাও শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি, ফিটার, কম্পিউটার অপারেটর, টার্নার, মেকানিস্ট-এর মতো ট্রেডে আইটিআই শংসাপত্র প্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তেরা ১০,৫৬০ টাকা থেকে ১২,৩০০ টাকা সাম্মানিক পাবেন। প্রার্থীদের স্নাতক এবং ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। শিক্ষানবিশির জন্য তাঁদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করা আবশ্যক। সেখানে দেওয়া এনরোলমেন্ট নম্বরের তথ্য এবং অন্যান্য নথি জমা দিয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন ২৩ জুন থেকে ৩০ দিনের মধ্যে জমা দেওয়া প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে ডিআরডিও-র ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement