DIC Recruitment 2026

প্রোডাক্ট ম্যানেজার চাই ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে, আবেদন করা যাবে কী ভাবে?

প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। বার্ষিক বেতন ৩২,৮১,৫৮০ টাকা। কর্মস্থল হবে দিল্লিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৭:১৫
Share:

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ (ডিআইসি) চাকরির সুযোগ। এই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

Advertisement

প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ করা হবে। প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। বার্ষিক বেতন ৩২,৮১,৫৮০ টাকা। কর্মস্থল হবে দিল্লিতে। আবেদনের জন্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে অথবা বিজনেস অ্যানালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ জুন পর্যন্ত। নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement