Summer Special Face Scrubs

গরমে কালচে দাগ থেকে মুক্তি, দূর হবে মৃত কোষও, ঘরেই বানিয়ে নিন বিশেষ কিছু ফেস-স্ক্রাব

ঝলমলে, মসৃণ ত্বক চাইলে ক্লিনজ়িংয়ের পাশাপাশি স্ক্রাবিংও জরুরি। ফেস স্ক্রাবিং করলে তার নিয়ম জানতে হয়। কী কী উপকরণ ব্যবহার করছেন, তা-ও জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৮:০১
Share:

ত্বক উজ্জ্বল হবে স্ক্রাবিংয়ে, ঘরোয়া উপায়ে ফেস-স্ক্রাব তৈরি করে নিতে পারেন বাড়িতেই। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমে ত্বকের আর্দ্রতা কমে যায়। ঘাম বেশি হলে তার সঙ্গে বাইরের ধুলোবালি, ময়লা জমে ত্বকে কালচে ভাব আসে, ব্রণ-র‌্যাশের সমস্যা বাড়ে। ত্বক মলিন হতে থাকে। এর থেকে রেহাই পেটে সঠিক পদ্ধতিতে ‘এক্সফোলিয়েশন’ জরুরি।

Advertisement

আগেকার দিনে মা-ঠাকুমারা স্নানের আগে দুধের সর-ময়দা, কমলালেবুর শুকনো খোসাবাটা দিয়ে ঘরোয়া স্ক্রাব বানিয়ে দিতেন। তারও উদ্দেশ্য ছিল মৃত কোষের পরত সরিয়ে ত্বকের স্বাভাবিক জেল্লা ফেরানো। এখন নানা ধরনের স্ক্রাব কিনতে পাওয়া যায়। তবে তাতে রাসায়নিকের আধিক্য থাকে। ঘরোয়া উপায়ে ফেস-স্ক্রাব তৈরি করে নেওয়া যায় বাড়িতেই। ভেষজ উপকরণে তৈরি স্ক্রাব ত্বকের জন্য নিরাপদ। ত্বক স্পর্শকাতর হলেও তা ব্যবহার করা যাবে।

গরমে কী কী ধরনের ফেস-স্ক্রাব ব্যবহার করবেন?

Advertisement

কফি-টক দইয়ের স্ক্রাব

কফিতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের রক্তসঞ্চালন বৃদ্ধি করে এবং টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড কালচে দাগ দূর করতে দারুণ কার্যকরী। ১ চামচ কফি পাউডারের সঙ্গে ১ চামচ টক দই মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। ভাল করে ত্বকে মালিশ করে ১৫ মিনিট রেখে ধয়ে ফেলুন।

হাইড্রেটিং স্ক্রাব

শুষ্ক ত্বকে ঘাম হলেও ভিতর থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক খুব তাড়াতাড়ি ফেটে যায় ও ট্যান ধরে। তাই হাইড্রেটিং স্ক্রাব জরুরি। বাদাম ও তরমুজ দিয়ে তা তৈরি করা যায়। ৫-৬টি কাঠবাদাম গুঁড়ো করে নিন। এর সঙ্গে তরমুজের রস ও ১ চামচ ঠান্ডা দুধের সর বা মালাই মিশিয়ে নিন। তরমুজের টুকরো বীজ ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। এই স্ক্রাব ত্বকে লাগিয়ে ভাল করে মালিশ করে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা শসার স্ক্রাব

প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ারের উৎস হিসেবে এবং ত্বকের বিভিন্ন সমস্যা নিরাময়ের জন্য বহু কাল ধরে সুপরিচিত অ্যালো ভেরা। তৈলাক্ত ত্বক, দাগছোপের সমস্যা এমনকি বলিরেখার সমস্যাও দূর করতে পারে অ্যালো ভেরা এবং শসার স্ক্রাব। ব্লেন্ডারে অ্যালো ভেরার শাঁস এবং শসা একসঙ্গে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নানের আগে মুখে ও সারা গায়ে মেখে রাখুন এই স্ক্রাব। রোদে পোড়া ত্বকের জ্বালাভাব কমাতেও দারুণ কাজ করে এই স্ক্রাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement