DIC Recruitment 2026

কনটেন্ট রাইটার খুঁজছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, আবেদনের শেষ দিন কবে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:২৪
Share:

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থায় কাজ করার সুযোগ রয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

কনটেন্ট রাইটার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। কনটেন্ট রাইটার হিসাবে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement