DIC Recruitment 2026

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাই সলিউশন আর্কিটেক্ট, আবেদনের শেষ দিন কবে?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:২৭
Share:

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্র অধীনস্থ সংস্থায় কাজ করতে আগ্রহীরা সুযোগ পেতে পারেন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনে। সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল দিল্লিতে।

Advertisement

সলিউশন আর্কিটেক্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ এপ্রিল। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement