SBI Recruitment 2026

চুক্তির ভিত্তিতে কর্মী খুঁজছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আবেদন করা যাবে কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। কর্মস্থল মুম্বই-সহ দেশের যে কোনও রাজ্যেই হতে পারে। শূন্যপদ আটটি। বার্ষিক বেতন ৪৫ লক্ষ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:১১
Share:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- (এসবিআই) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি ব্যাঙ্কের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

লিড বিজ়নেস অ্যানালিস্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে পাঁচ বছর কাজের মেয়াদ থাকবে। কর্মস্থল মুম্বই-সহ দেশের যে কোনও রাজ্যেই হতে পারে। শূন্যপদ আটটি। বার্ষিক বেতন ৪৫ লক্ষ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অথবা ডেটা সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আট বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে এসবিআই-এর ওয়েবসাইটে (https://sbi.bank.in/web/careers/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৪ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement