DIC Recruitment 2026

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মখালি, আবেদন করা যাবে কী ভাবে? শেষ দিন কবে?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতক হতে হবে। শূন্য থেকে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৯:৪৯
Share:

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ (ডিআইসি) চাকরির সুযোগ। এই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

Advertisement

মার্কেটিং এগ্‌জ়িকিউটিভ নিয়োগ করা হবে। প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতক হতে হবে। শূন্য থেকে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২১ জুন পর্যন্ত। নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement