WB Govt Job 2025

কমিউনিটি হেল্‌থ অফিসার প্রয়োজন পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বিভাগে, আবেদনের শেষ দিন কবে?

শূন্যপদ ১০৮টি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৯:০৪
Share:

প্রতীকী ছবি।

পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কমিউনিটি হেল্‌থ অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করার সুযোগ মিলছে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে। শূন্যপদ ১০৮টি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক ওয়েবসাইটে (https://paschimmedinipur.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ৩০ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে, পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement