WB Govt job 2025

বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে একধিক পদে কর্মী প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?

শিশু বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মেডিক্যাল অফিসার, ডেন্টাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিনিস্ট, স্পেশাল এডুকেটর, ফেসিলিটি কনসাল্ট্যান্ট কোয়ালিটি মনিটরিং-সহ আরও পদে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৪
Share:

প্রতীকী ছবি।

বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এই নিয়োগ।

Advertisement

শিশু বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মেডিক্যাল অফিসার, ডেন্টাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজিনিস্ট, স্পেশাল এডুকেটর, ফেসিলিটি কনসাল্ট্যান্ট কোয়ালিটি মনিটরিং, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা আলাদা আলাদা নির্ধারিত করা রয়েছে। বেতনও পদ অনুযায়ী দেওয়া হবে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

বাঁকুড়া জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটটে (bankura.gov.in) বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement