Calcutta High Court

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে আন্তরিকতার অভাব, আইনজীবী নিয়োগ প্যানেলকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০০:৪২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আদালতে হাজির না হওয়া, কোনও মামলার দ্রুত নিষ্পত্তিতে অনিহা— আইনজীবীদের এমন আচরণে প্রশ্নের মুখে তাঁদের নিয়োগ প্যানেল। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Advertisement

আদালত সূত্রে খবর, রাজ্যের যে সব আইনজীবীকে প্যানেলে নিয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে কয়েক জন আদালতে হাজির হওয়ার বিষয়ে কোনও গুরুত্ব দেখাচ্ছেন না। একটি মামলায় বার বার ডাকার পরেও সেই মামলার দ্রুত নিষ্পত্তির ব্যাপারে কোনও আন্তরিকতা দেখাননি ওই আইনজীবীরা। এমনকি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরও জানেন না যে রাজ্যের সেই আইনজীবী কোথায় রয়েছেন।

এমতাবস্থায় বিচারপতি জানতে চান যে কিসের ভিত্তিতে বা কী মানদণ্ড দেখে রাজ্যের প্যানেলের আইনজীবীদের নিয়োগ করা হয়েছে। এই সমস্ত রিপোর্টে রাজ্যের লিগ্যাল রিমেমব্র্যান্সারকে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement