Vison 2028

দিন্ডা-উৎপলকে বিশেষ দায়িত্ব সিএবির, বাংলার ভবিষ্যতের বোলারদের গড়ে তুলবেন দুই প্রাক্তন ক্রিকেটার

ভিশন ২০২৮-এ বিভিন্ন বয়স ভিত্তিক দলগুলিকেও গুরুত্ব দিচ্ছেন সিএবি কর্তারা। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র দলের সব কোচ এবং সহকারী কোচদেরও প্রকল্পে যুক্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০০:৪৯
Share:

প্রশিক্ষকের ভূমিকায় অশোক দিন্দা। ছবি: সংগৃহীত।

বাংলার ক্রিকেটের উন্নতিতে অশোক দিন্ডা এবং উৎপল চট্টোপাধ্যায়কে গুরু দায়িত্ব দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি। বাংলার ভবিষ্যতের বোলারদের গড়ে তুলবেন ভারতীয় দলের দুই প্রাক্তন সদস্য।

Advertisement

উৎপল চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ভিশন ২০২৮ প্রকল্পে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের মন্ত্রী দিন্ডা ও উৎপলকে যুক্ত করল সিএবি। দিন্ডাকে ভিশন ২০২৮-এর প্রধান করা হয়েছে। একই সঙ্গে তিনি জোরে বোলারদের কোচের দায়িত্ব সামলাবেন। উৎপলকে এই প্রকল্পের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী জুলাই থেকে পরবর্তী শিবির শুরু হবে। বাংলার ক্রিকেট প্রতিভাদের সার্বিক উন্নতিই ভিশন ২০২৮ লক্ষ্য। ভারতীয় দলের দুই প্রাক্তন সদস্যের হাতেই গড়ে উঠবে বাংলা আগামী বোলিং আক্রমণ।

বিভিন্ন বয়স ভিত্তিক দলগুলিকেও গুরুত্ব দিচ্ছেন সিএবি কর্তারা। অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র দলের সব কোচ এবং সহকারী কোচদেরও ভিশন ২০২৮ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সিএবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement