WB Govt job 2026

কর্মী প্রয়োজন পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য বিভাগে, আবেদন করা যাবে কোন উপায়ে?

অডিয়োলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট, মেডিক্যাল অফিসার, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ ৬টি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৭:৩৫
Share:

প্রতীকী ছবি।

পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নিয়োগ করা হবে।

Advertisement

শিশু বিশেষজ্ঞ, মেডিক্যাল টেকনোলজিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, অডিয়োলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট, মেডিক্যাল অফিসার, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে শূন্যপদ ছ’টি। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শিশু বিশেষজ্ঞ এবং মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৭০ হাজার টাকা করে বেতন মিলবে। মেডিক্যাল টেকনোলজিস্ট পাবেন প্রতি দিন ১,০০০ টাকা করে। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতন জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে পূর্ব মেদিনীপুর-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৩ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পূর্ব মেদিনীপুর প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement