Govt Jobs in Durgapur 2026

দুর্গাপুরের স্টিল প্লান্ট-এ চিকিৎসক প্রয়োজন, কোথায় হতে চলেছে কর্মস্থল?

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অধীনস্থ অ্যালয় স্টিল প্লান্ট-এর মেডিক্যাল ইউনিট-এ চিকিৎসক নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৫৩
Share:

অ্যালয় স্টিল প্লান্ট। ছবি: সংগৃহীত।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অধীনস্থ সংস্থায় চিকিৎসক প্রয়োজন। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে কাজ করতে হবে। শূন্যপদ একটি।

Advertisement

ওই পদে নিযুক্তকে দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্ট-এর মেডিক্যাল ইউনিট-এ কাজ করতে হবে। প্রার্থীর ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা চাই। এ ছাড়াও অন্তত তিন বছর চিকিৎসক হিসাবে কাজের অভিজ্ঞতা এবং স্পেশ্যাইলাজ়ড বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তের বয়স ৬৯ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট দু’বছরের চুক্তিতে কাজ চলবে। প্রতি মাসে বেতন হিসাবে ৯০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement

এ জন্য আগ্রহীদের দুর্গাপুর অফিসে আসতে হবে। ২৭ জানুয়ারি ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে পৌঁছে যাওয়া প্রয়োজন। কী কী নথি ইন্টারভিউয়ের সময় থাকা প্রয়োজন, তা জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement