GRID India Recruitment 2026

গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া-য় ৫২ জন্য শিক্ষানবিশ প্রয়োজন, কোন যোগ্যতার প্রয়োজন?

নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, নয়া দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি বা শিলং। তাঁদের বৃত্তির পরিমাণ হবে ২০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮
Share:

প্রতীকী চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড-এ কাজের সুযোগ রয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য সংস্থায় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ মিলবে। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে পোস্টিং মিলতে পারে। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

সংস্থায় শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস হিসাবে কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদের সংখ্যা ৫২। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর। তাঁদের সংশ্লিষ্ট সংস্থায় ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, এইচআর, সিভিল এবং ফিন্যান্স বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, নয়া দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি বা শিলং। তাঁদের বৃত্তির পরিমাণ হবে ২০,০০০ টাকা।

আবেদনকারীদের স্নাতক যোগ্যতা থাকতে হবে। তাঁদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। প্রয়োজন শারীরিক সক্ষমতারও।

Advertisement

প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর তাঁদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement